লিড নিউজ
সৌদি আরবে লিফট দুর্ঘটনায় ছাতকের আব্দুল মছব্বিরের মৃত্যু


ছাতক প্রতিনিধি :: সৌদি আরবের তায়েফে লিফট দুর্ঘটনায় ছাতকের করছখালী গ্রামের আব্দুল মছব্বির(৪৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সৌদি সময় ৪টায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
সেখানকার হোটেল দিবানের লিফটে করে কাজ করতে গিয়ে সৌদি আরবের সময় রাত ১২টায় ৫তলার উপর থেকে লিফট ছিড়ে দুর্ঘটনা ঘটে।
এতে গুরুতর আহত অবস্থায় আব্দুল মছব্বিরকে তায়েফের মালিক বিন ফয়ছল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও ৪সন্তান রেখে গেছেন। আব্দুল মছব্বির উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের মৃত আব্দুল লতিফের একমাত্র পুত্র। কর্ম সংস্থানের জন্যে তিনি গত ৬মাস পূর্বে সৌদি আরব গিয়েছিলেন।




