লিড নিউজ

শাবিতে আন্ত:বিভাগ ভলিবলের উদ্বোধনী ম্যাচে জয় পেল অর্থনীতি বিভাগ

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(শাবিপ্রবি) আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার  উদ্বোধনী ম্যাচ সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেল  বিশ্ববিদ্যালয়ের ভলিভল গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি  হয় অর্থনীতি  বিভাগ ও প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ। উদ্বোধনী ম্যাচে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ  বিজ্ঞান বিভাগকে ২-০ সেটে পরাজিত করে অর্থনীতি  বিভাগ।
 উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।  অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও  নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, অধ্যাপক ড. এস.এম. হাসান জাকিরুল ইসলাম, প্রক্টর জহির উদ্দিন আহমদ এবং শারীরিক  শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া।

Related Articles

Back to top button