মৌলভীবাজারে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজার থেকে ১৬ কেজি গাজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৭) সিলেট। গ্রেপ্তারকৃত মুক্তার মিয়া (৪৫) মৌলভীবাজার সদর এলকার বাঘারাই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
উদ্ধারকৃত মাদকের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন ৭ এপিবিএন এর অধিনায়ক (পুলিশ সুপার) মো.ইসমাইল হাওলাদার।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ৭ আমর্ড পুলিশ ব্যাটেলিয়ান সিলেট এর ইন্সপেক্টর আকরাম হোসেন, এস আই আলী খান, নায়েক পাবেলসহ একদল পুলিশ মুক্তার মিয়াকে তার নিজ ঘর থেকে ১৬ কেজি গাজাসহ আটক করে। স্থানীয় সূত্রে জানা গেছে মুক্তার মিয়া দীর্ঘ দিন থেকে গাজার ব্যাবসা করে আসছে। সে নিয়মিত মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন জায়গায় পাইকারী ভাবে বিক্রয় করে আসছিল।
এঘটনায় এস আই আলী খান বাদী হয়ে মৌলভীবাজর সদর থানায় এজাহার দাখিল করেন এবং জব্দকৃত গাজাসহ আসামী হস্তান্তর করেন।



