লিড নিউজ
বয়স্ক ভাতা থেকে বঞ্চিত বানিয়াচংয়ে ৭৯ বছরের বৃদ্ধা


বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচংয়ে ৭৯ বছরের বৃদ্ধা পদ্মরানী সরকার সকল সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাচ্ছেননা বয়স্ক কিংবা বিধবা ভাতাও। করছেন বিক্ষাবৃত্তি।
চেয়ারম্যান মেম্বারদের প্রতি তার ক্ষোভের যেন শেষ নেই। তিনি উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত বিন্দু সরকারের স্ত্রী। পদ্মরানী জানান, ৫ বছর পূর্বে তার স্বামী মারা যান। তিনি একমাত্র বিবাহিত কণ্যা সন্তানের জননী।
কোন পুত্র সন্তান না থাকায় স্বামী মারা যাওয়ার পর আহার আহরণ করতে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়েন। শরীরে দেখা দিয়েছে বিভিন্ন রোগ বালাই।
তাই এই অসুস্থ শরীরর টেনে নিয়ে তিনি শেষ বয়সে প্রতিদিন ভিক্ষা করতে যেতে পারেননা। ফলে কোনদিন না খেয়েই ঘুমাতে হয় তাকে।
তিনি বলেন, ভোট দিয়ে চেয়ারম্যান মেম্বার বানাই আর সরকারী সাহায্যের লাগি গেলে তারা তাড়িয়ে দেয়!আর কখনও ভোট দিতে যাইতামনা বলে ফুফিয়ে কেঁদে ফেলেন বিধবা পদ্মরানী।
এ ব্যাপারে বানিয়াচং উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন জানান, বর্তমানে বয়স্ক ও বিধবা ভাতা দেওয়ার মত কোন সুযোগ নাই। দুমাস পর আবার নাম তালিকাভূক্ত করা হবে। তখন চেয়ারম্যান সাহেবকে বলে পদ্মরানীকে বিধবা কিংবা বয়স্ক ভাতার আওতায় আনা হবে।




