লিড নিউজ

বিশ্বনাথে স্কুল ছাত্রীকে উত্যক্ত: যুবকের ৬ মাসের সাজা

বিশ্বনাথ প্রতিনিধি ।। সিলেটের বিশ্বনাথে স্কুল ছাত্রীকে উত্যাক্ত করার অভিযোগে এক বখাটেকে ৬ মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সে নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মুজিবুল হক চৌধুরীর পুত্র নোমান চৌধুরী (২৮)।

মঙ্গলবার আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হক’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ঘটনাস্থলেই তাকে ওই সাজা প্রদান করেন। ওই বখাটে দীর্ঘদিন ধরে উপজেলার বিশ্বনাথেরগাঁও গ্রামে লজিং মাস্টার হিসেবে বসবাস করে আসছে বলে জানা গেছে।

বুধবার তাকে বিশ্বনাথ থানা থেকে সিলেট কোর্টে প্রেরণ করা হবে বলে এসআই কামরুল ইসলাম জানান।

Related Articles

Back to top button