লিড নিউজ

বিপিএল’র টিকিটের জন্য মধ্যরাত থেকেই ক্রিকেটপ্রেমীরা ভীড়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর সিলেট পর্বের টিকেট আজ মঙ্গলবার থেকে রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে বিক্রি শুরু হয়েছে। তবে সোমবার দিবাগত রাত থেকে ক্রিকেট পাগল দর্শকেরা তীব্র শীত উপেক্ষা করে স্টেডিয়ামের সামনে ভিড় করছেন ।

মঙ্গলবার থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) বিপিএল’র টিকেট দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিবর্তে আজ মঙ্গলবার সকাল থেকে সিলেট জেলা স্টেডিয়ামের ফটকে চারটি বুথের মাধ্যমে টিকেট বিক্রি করা হবে। এমন তথ্য মানুষের কাছে পৌঁছামাত্র স্টেডিয়ামের সামনে লাইন ধরা শুরু করেন দর্শকরা।

এদিকে সোমবার সকাল থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি) বিপিএল’র টিকেট বিক্রি করা হবে শুনে সকাল থেকে ব্যাংকের বিভিন্ন শাখায় ভিড় করেন সিলেটের ক্রিকেটপ্রেমী দর্শকরা। কিন্তু ব্যাংকে টিকেট না আসায় খালি হাতে ফিরে যান তারা।

Related Articles

Back to top button