লিড নিউজ

বালাগঞ্জে পুলিশের সোর্স পরিচয়ে চাদাঁ দাবীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

সিলেট মিডিয়ার স্টাফ রিপোর্টার, ইউটিউব ভিত্তিক চ্যানেল ক্রাইম নিউজ ২৪ টিভির ব্যবস্হাপক পরিচালক ও মাধুরী সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা এ কে এম কায়সারুল আলম সোহাগের কাছে পুলিশের সোর্স পরিচয়ে ২লক্ষ টাকা দাবী করেছে বলেছে অভিযোগ উঠেছে ।
অভিযোগে জানাগেছে , এ কে এম কায়সারুল আলম সোহাগ বিশ্বব্যাংকের একটি প্রকল্পের অধীনে

প্রকৌশলী পদে

কাজ করার সুবাদে সিলেটের বালাগন্জে প্রায় ১৮ মাস থেকে অবস্হান করছেন ।
কিন্তু গত রমজান মাসে চানঁপুরের মশাহিদ মিয়া তার কাছে টাকা পাওয়ার অভিযোগ তোলায় এলাকার গন্যমান্য ব্যক্তিরা বালাগন্জ বাসষ্ট্যান্ডে অর্ণব ডিপার্টমেন্টাল স্টোরে বসে কনই মিয়ার মাধ্যমে সমাধান করে দেয় এবং রফিক উদ্দিন ,মিলাদ ,ফয়জুল , আল আমিন , অর্ণব ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্তাধিকারী (শেয়ার পার্টনার) অনিক দাশে প্রমূখের সামনে ১০হাজার টাকা প্রদান করে ।

এরপর সর্বশেষ ২১ অক্টোবর মশাহিদ মিয়া বালাগন্জ থানার পাশে রাত আনুমানিক ১১টার দিকে আমাদের এ রিপোর্টারের কাছে ২ লক্ষ টাকা চাদাঁদাবী করে এবং ২৩ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ২জন সাদা পোশাকে পুলিশ এসে সোহাগের নবীনগরস্হ ভাড়া বাসার নিচতলার অন্য এক ভাড়াটিয়া মহিলার কাছে সোহাগ সম্পর্কে অন্য মেয়ে দিয়ে হুমকি দিয়ে যায় ।

ভাড়াটি ঐ মহিলাকে বলে যায় যেকোন মুহূর্তে সোহাগকে আটক করা হবে । যদিও সোহাগের নামে কোন অভিযোগ ,মামলা নেই ।
পুলিশ আসার কারনে ঐ মেয়েটিও মিথ্যা অপবাদে লজ্জায় অসহায় হয়ে পড়েছে ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রবাসী সিদ্দিক আলী মিমাংসার চেষ্টা করায় কোন মামলা /জিডি করা হয়নি । একটি পক্ষ মশাহিদকে পূনরায় ৫/৭ হাজার টাকা দেয়ার কথা বলছেন ।
অপরদিকে একজন পুলিশের খোজঁ পেলেও তার সাথে যোগাযোগ করা যায়নি ।
এ ব্যাপারে মশাহিদ মিয়াকে তার ব্যবহৃত ০১৭৫৪ ১৯৪২৯১ নাম্বারে একাধিকবার ফোন দিলেও নাম্বার
বন্ধ পাওয়া গেছে ।

এ কে এম কায়সারুল সোহাগ বলেন যে মেয়েটির কথা বলা হচ্ছে তার কোন অভিযোগ নেই বরং পুলিশ এসে আমার ও মেয়েটি নিয়ে বাজেঁ কথা বলে মানসম্মান নষ্ট করছে ।সিদ্দিক আলী ভাই ও তার স্ত্রী একদিন অপেক্ষা করতে বলেছেন তাই আমি আইনের আশ্রয় এখনও নেই।

https://www.youtube.com/channel/UC7Rm5H845qB9t6_o1zWo2gA

Related Articles

Back to top button