লিড নিউজ

বন্দরবাজার থেকে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে চাদাবাজি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বন্দরবাজারের করিমউল্লাহ মার্কেটের সামনে থেকে জামাল আহমদ নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জামাল সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার মৌলভীরগাঁও’র মৃত খুর্শিদ আলীর ছেলে। বর্তমানে সে নগরীর মিরবক্সটুলাস্থ আজাদী ৫১ নম্বর বাসায় বসবাস করছে।

পুলিশ জানায়, বন্দরবাজার মধুবন মার্কেটের ব্যবসায়ী সামসুজ্জামান চাদা দাবি, অপহরণের চেষ্টা ও জাল ডকুমেন্ট তৈরি করে প্রতারণার অভিযোগ এনে বুধবার থানায় মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

Related Articles

Back to top button