লিড নিউজ

ফেন্সুগঞ্জে কলেজ ছাত্রীকে লাঞ্ছিত করার দায়ে যুবকের কারাদণ্ড

ফেন্সুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে কলেজ ছাত্রীকে চড় মারায় এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত তফজ্জুল হোসেন (২৪) উপজেলার রাজনপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।

বুধবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা এ দণ্ড দেন।

নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, সকালে কলেজে যাওয়ার পথে কাসিম আলী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন এলাকায় মেয়েটির গতিরোধ করেন তফজ্জুল। পরে মেয়েটিকে চড় মেরে পালিয়ে যান তিনি।

“এ ঘটনার পর মেয়েটি থানায় গিয়ে লিখিত অভিযোগ করলে পুলিশ তফজ্জুলকে থানায় ধরে নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তফজ্জুলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপরাধ স্বীকার করেন।”

পরে তাকে দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় বলে মাসুদ জানান।

Related Articles

Back to top button