লিড নিউজ
নগরীতে প্রবাসীর দোকান দখলের জালিয়াতি মামলার আসামি কারাগারে


নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর লিচুবাগান এলাকার বাসিন্দা প্রবাসী খোকন মাসকুব এর নগরীর জিন্দারবাজার মুক্তিযোদ্ধা গলি স্থিত মালিকানাধীন দোকান সুলভ বস্ত্রালয় জাল আমমোক্তারনামা দিয়ে ট্রেডলাইসেন্স করে দোকান দখলে গত ০৪ অক্টোবর সিলেট কতোয়ালী থানায় ৯ জনকে আসামী করে প্রবাসী খোকন মাসকুব এর শ্বশুর আলহাজ্ব আব্দুস সামাদ মামলার বাদী হয়ে মামলা করেন। সোমবার ৯ই অক্টোবর দুপুর ০২ ঘটিকায় পালাতক ১ম আসামী সায়েক মিয়া (৩৫)পিতা আব্দুল গফুর সাং-চরচন্ডি থানা বিশ্বনাথ জামিনের জন্য সিলেট সদর মেট্রোপলিটন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটে হাজির হন। জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।




