

দিরাই প্রতিনিধি: দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গেনাইজেশন ইউকে’র উদ্যোগে দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ২০০০ হাজার চক্ষু রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা ও চশমা দেওয়া হয়েছে। মঙ্গলবার পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী মৌলভী বাজার চক্ষু হাসপাতালের সেক্টর স্পেসালিস্ট চিকিৎসকরা সেবা প্রদান করেন। অত্যন্ত আড়ম্বরপুর্ণ সেবা ক্যাম্প পরিদর্শন করেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড.জয়া সেন গুপ্তা,দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার,দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার,পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিত রায়,কাউন্সিলর এ বি এম মাসুম প্রদীপ। এ সময় উপস্থিত ছিলেন জাগো দিরাইর সভাপতি আবুল কাসেম চৌধুরী,সাধারণ সম্পাদক শাহ আখলাকুল আলী,কানাডা প্রবাসী কমিউনিটি নেতা প্রফেসর আমিরুল ইসলাম,দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গেনাইজেশন ইউকের সভাপতি লুৎফুর রহমান খোকন,সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী, জাবেদ,কোষাধ্যক্ষ আব্দুল কাদির,
সাংস্কৃতিক সম্পাদক শাহিন মিয়া, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর,যুগ্নসাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার,অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার,সেলিম আহমদ মিটু, তোফায়েল আহমদ,সাঈদ আহমদ,কালনী ভিউ টুয়েন্টিফোর ডটকমের রিপোর্টার মোহাম্মদ আলী প্রমুখ। অর্গেনাইজেশনের সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন প্রবাসের কষ্টের জীবনের শত ব্যস্ততার মাঝেও আজ এলাকা বাসিদের জন্য কিছু করতে পেরেছি বলে আমাদের খুবই ভালো লাগছে,যারা প্রবাসে থাকি সব সময় মানুষের উন্নয়নে কাজ করার চেষ্টা করে থাকি, এলাকাবাসির আন্তরিক সহযোগিতা পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দবোধ করছি,আগামীতে আরও বড় পরিসরে হাওর পাড়ের মানুষের সেবা করার চেষ্টা করব।




