লিড নিউজ

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পেল জুড়ীর প্রত্যয়

জুড়ী প্রতিনিধিঃ জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’র -২০১৭ সালের আয়োজনে নিজেদের অক্লান্ত শ্রমের স্বীকৃতি পেলো দেশসেরা তরুণদের নেতৃত্বাধীন সংগঠন।আর সেরা এই ৩০টি সংগঠনের মধ্যে রয়েছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার মানবসেবা মূলক সংগঠন প্রত্যয়।

জানা যায়, সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের অবদান রাখায় এ স্বীকৃতি অর্জন করে। গত শনিবার (২১ অক্টোবর) বিকেলে সাভারে অবস্থিত শেখ হাসিনা ন্যাশনাল ইয়ুথ সেন্টারে আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’র আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সংগঠনের প্রতিনিধি মোঃ মিফতাহ আহমেদ লিটনের হাতে এ পুরষ্কার তুলে দেন।

পুরস্কার পাওয়া ৫০ প্রতিষ্ঠানসহ মোট ১০০ প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তারা ২০-২১ অক্টোবর ২দিন ব্যাপী অনুষ্ঠানে নিজেদের প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তোলে ধরেন।

এই অয়োজনকে শুধু ইয়ং বাংলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান হিসেবে দেখছেন না সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) কার্যনির্বাহী পরিচালক সাব্বির বিন শামস। তিনি বলেন, “এটি শুধুমাত্র পুরষ্কার বিতরণী বা ভালো কাজের স্বীকৃতি দেওয়ার একটি আয়োজন নয়, বরং এর মাধ্যমে দেশের তরুণ উদ্যোক্তারা অনুপ্রেরণা লাভ করবে। দেশ গঠনের কাজে তারা স্বতঃস্ফূর্তভাবে সামনে এগিয়ে আসার প্রেরণা পায়।”

ইয়ং বাংলা পরিচালনাকারী প্রতিষ্ঠান সিআরআইয়ের কার্যনির্বাহী পরিচালক বলেন, এবার সামাজিক উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া উন্নয়নসহ আরও বেশ কিছু বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এবার পুরস্কারপ্রাপ্তপ্রতিষ্ঠানগুলো নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সমাজ থেকে যে কোনো ধরনের নিষ্ঠুরতা ও সহিংসতা দূরীকরণ এবং মাদক থেকে তরুণদের দূরে রাখার কার্যক্রমে সহায়তা করেছে।

“এগুলোর পাশাপাশি শিশুদের সামাজিক সহায়তা প্রদান, স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান, পথ শিশু, শিশু বা প্রতিবন্ধিদের সহায়ক কার্যক্রম, অসহায় নারী, বৃদ্ধ, সংখ্যালঘু সম্প্রদায়, শরণার্থী, হত-দরিদ্র ও সমাজের অসহায়দের সহায়ক কার্যক্রমের জন্যও পুরস্কার প্রদান করা হয়েছে।” এবারের জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আবেদনপত্র আহ্বানের পর দেশের ৪৪টি শহরে এবং ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন চালানো হয়। এই আয়োজনের শুরু থেকে ‘আশাতীত’ সাড়া পায় ইয়ং বাংলা। দেশের বিভিন্ন স্থান থেকে ১৩০০ প্রতিষ্ঠানের আবেদন আসে।

১৯ অগাস্ট আবেদনের সময়সীমা শেষ হলে শুরু হয় বাছাই কার্যক্রম। প্রাথমিক পর্যায়ে পাওয়া ১৩০০ আবেদনপত্র থেকে বাছাই করা হয় ১০০টিকে। এরপর শুরু হয় তাদের প্রতিষ্ঠানগুলো কে যাচাই ও অনুসন্ধান।দীর্ঘ অনুসন্ধান শেষে সমাজে এই প্রতিষ্ঠানগুলোরপ্রভাব এবং কার্যকারিতা বিবেচনায় এনে ৫০টি প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

২০১৫ সালে প্রথমবার জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের আয়োজনে ১৫০০ আবেদন থেকে ৩০ জন তরুণ ও তাদের প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

সমাজ পরির্বতন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বয়স্ক শিক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রমের জন্য এই পুরস্কার পায় তারা। সমগ্র বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ৩০ জন পুরস্কার বিজয়ীকে নিয়ে নানা আয়োজন করে ইয়ং বাংলা।

Related Articles

Back to top button