লিড নিউজ

সিলেট মিডিয়া’র পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল সিলেট মিডিয়া ডটকম’র দেশ বিদেশে অবস্থানরত সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মিডিয়া ডটকম’র সম্পাদক মিসবাহ মনজুুর।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, কোরবানির মহান আদর্শ নিয়ে ত্যাগই ঈদুল আজহার মূল প্রেরণা। এই প্রেরণা আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়।

ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত হয়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য ও শোষণ দূর করে একটি শোষণমুক্ত ইনসাফ-ভিত্তিক সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা জোগায়।

সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

Related Articles

Back to top button