লিড নিউজ
হবিগঞ্জে তিনটি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন


হবিগঞ্জ প্রতিনিধি ।। দেড় কোটি টাকা ব্যয়ে বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর উপজেলায় তিনটি রাস্তার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।
সড়ক তিনটি হচ্ছে- ধুলিয়াখাল মিরপুর সড়ক থেকে নোয়াবাদ গ্রামের রাস্তা, ধুলিয়াখাল মিরপুর সড়ক (বৈদ্যের বাজার) থেকে শাহজালাল উচ্চ বিদ্যালয় ভায়া দক্ষিণ খোয়াই সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর এবং কটিয়াদী বাজার ইউনিয়ন পরিষদ সড়ক থেকে আব্দুল হাই মিয়ার বাড়ি পর্যন্ত সড়ক।
এসময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো প্রমুখ।




