লিড নিউজ

সিলেট থেকে টেকনাফ অভিমুখে রোডমার্চ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক : মায়ানমারে রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনী ও সরকারের পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে বিশ্ব জনমত গড়ে তুলতে আগামী বৃহস্পতিবার সিলেট থেকে রোডমার্চ করবে ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’ নামক সংগঠন। এ উপলক্ষে মঙ্গলবার নগরীর একটি হোটেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের প্রধান সমন্বয়কারী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন- মাওলানা মুশাহিদ আহমদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল মালিক চৌধুরী, মাওলানা আলী নূর, মাওলানা মতিউর রহমান, রুহুল আমিন নগরী প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেটের চন্ডীপুল থেকে টেকনাফ অভিমুখে রোডমার্চ শুরু হবে। পরদিন টেকনাফ পৌঁছে সমাবেশ করা হবে।

Related Articles

Back to top button