সিলেটে বিক্ষোভ মিছিল আগামী ২৩ সেপ্টেম্বর


নিউজ ডেস্ক: মায়ানমারে বৌদ্ধ সম্প্রদায় ও সরকার কর্তৃক রুহিঙ্গা মুসলমানদের উপর ইতিহাসের নির্মম নির্যাতন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে, তাদের নাগরিকত্ব, নিরাপত্তা, ধর্মীয় অধিকার ও বসবাসের সুযোগ নিশ্চিত করণের দাবিতে আগামী ২৩ সেপ্টেম্বর শনিবার মহা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে সিলেট জেলা- মহানগর যুব ও ছাত্র জমিয়ত। গতকাল বুধবার বাদ মাগরিব দলীয় অফিসে জেলা-মহানগর যুব ও ছাত্র জমিয়তের যৌথ মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা যুব জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ আলীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা সাইফুর রহমান, মাওলানা আখতারুজ্জামান, সালেহ আহমদ শাহবাগী, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা লুৎফুর রহমান, জেলা যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীল আহমদুল হক উমামা, জেলা ছাত্র জমিয়তের সাধারন সম্পাদক ফয়েজ উদ্দীন, মহানগর যুব জমিয়ত নেতা সৈয়দ উবায়দুর রহমান, আব্দুল করিম দিলদার, ছাত্রনেতা মুজাহিদুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের সহ সাধারণ সম্পাদক ইয়াহয়া হামিদী, হুসাইন আহমদ, মনসুর বিন সালেহ, হাবীবুর রহমান,আব্দুল করিম হেলালী প্রমুখ।




