লিড নিউজ

সন্ত্রাসী হামলায় মৌলভীবাজার পৌর কাউন্সিলরসহ আহত ৪

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর এবং সেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্বাগত কিশোর দাশের (৩৯) ওপর হামলা চালায় কতিপয় দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের বাস ভবনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- স্বাগত কিশোর দাশ চৌধুরীর স্ত্রী জোনাকী দাশ চৌধুরী, তার ছোট ভাই বাধন দাশ চৌধুরী ও তার চাচি রুমি দাশ চৌধুরী।
পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে দিকে ১৫/২০ জন কতিপয় দুষ্কৃতিকারীরা প্রথমে স্বাগত কিশোর দাস চৌধুরী এবং তার পরিবারের অন্যান্য সদস্যের ওপর এলোপাতারী হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন এসে স্বাগত কিশোর দাস ও অপর দুজনকে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে ও স্বাগত কিশোরের অবস্থা আশংকাজনক হওয়ায় পরে তাকে সিলেট হাসপাতালে পাঠানো হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করে এসেছি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

 

সূত্র: বিবার্তা

Related Articles

Back to top button