লিড নিউজ
রোডমার্চ সফল করতে সংবাদ সম্মেলন বুধবার


ডেস্ক রিপোর্ট : হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ এর আহবানে বৃহস্পতিবার সিলেট থেকে টেকনাফ অভিমুখে রোডমার্চ সফল করার লক্ষ্যে বুধবার দুপুর ১২টায় নগরীর জিন্দাবাজারস্থ গোল্ডেন সিটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত হয়।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ।



