লিড নিউজ
বিয়ানীবাজারে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ৮ম মৃতু বার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজার উপজেলায় সাবেক সফল অর্থমন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির প্রতিষ্ঠাতা সদস্য এম সাইফুর রহমানের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকাল ৫ টায় মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিয়ানীবাজার পৌর বিএনপি’র সভাপতি আবু নাসের পিন্টুর সভপতিত্বে ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও কেন্দীয় জাসাস’র সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খাঁন। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপি’র সহ সভাপতি ও জেলা যুবদল সভাপতি এম এ মান্নান, জেলা সহ সভাপতি ও উপজেলা সভাপতি নজমুল হোসেন পুতুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদসহ উপজেলা ও পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



