বানিয়াচংয়ে উপজেলা পরিষদের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ


রায়হান উদ্দিন সুমন : এই প্রথম বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বানিয়াচং উপজেলা পরিষদের আয়োজনে ২০১৬-২০১৭ অর্থবছরের এপিডিপি’র অর্থায়নে বানিয়াচং উপজেলার ক্রীড়াঙ্গনের প্রতিটি সেক্টরের দলীয় অধিনায়কদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুবধার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা
সভায় গত ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহনকারী ২০টি টিমের অধিনায়কের হাতে একজোড়া করে ফুটবল ও বন্যা এন্টারপ্রাইজ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী ৩৫টি টিমের অধিনায়কের হাতে ব্যাট ও বল তুলে দেন প্রধান অতিথির নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার ৬জন রেফারিকে পোশাক দেয়া হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক স্বনামধন্য রেফারি আব্দুর রউফ মাষ্টার,সদস্য সাহিবুর রহমান,সহকারি রেফারি আবুল কাশেম,বানিয়াচং ক্রিকেট ক্লাবের সভাপতি ফজল উল্লাহ খান,সিনিয়র সহসভাপতি শেখ আবুল মনসুর তুহিন,কোষাধ্যক্




