লিড নিউজ

পর্নো ছবি প্রচারের অপরাধে যুবক গ্রেফতার

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ী গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে লিটন মিয়া (২৫) স¤প্রতি একই গ্রামের জনৈক এক কৃষকের বিবাহিত মেয়ের অবৈধ পর্নো ছবি প্রিন্ট করে ওই মেয়ের শশুরবাড়ীতে দিয়ে আসতে যায়।

এ ঘটনা জানতে পেরে ওই মেয়ে বড় ভাই গত বুধবার রাতে থানায় লিটন মিয়াসহ অজ্ঞাত আরোও ৩ জনকে আসামী করে একটি একটি মামলা দায়ের করে। রাতেই সরিষাবাড়ী থানার এসআই সাইফুল ইসলাম অভিযান চালিয়ে পৌরসভার আরামনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

এ সময় মোবাইল ও পর্নো গ্রাফী ছবিসহ মেমোরি কার্ড জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। এ ব্যাপারে এসআই সাইফুল ইসলাম জানান, পূর্বে তার নামে আরো মামলা করা হয়েছিল তার জের ধরে মানসম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে এ জগন্য কাজ করেছে। তাই তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button