লিড নিউজ
নগরীর ভার্থখলা থেকে গাঁজাসহ যুবক আটক


ডেস্ক রিপোর্ট: নগরীর ভার্থখলা এলাকা থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ আয়াত আলী (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার সকাল সাড়ে ৯ টার দিকে ভার্থখলা ক্বীন ব্রিজ সংলগ্ন সুইপার কলোনীর পার্শ্বে শফিক মিয়ার কলোনীর পিছন থেকে তাকে আটক করা হয়। আটক আয়াত বিশ্বনাথ উপজেলার হরিকলস গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা এক বিজ্ঞপ্তিতে জানান- আটক আয়াত তার বসতঘরকে মাদক মজুদ রাখার স্থান হিসেবে ব্যবহার করে শহরের বিভিন্ন মাদকসেবীদের নিকট খুচরা মূল্যে মাদক সরবরাহ করতো। এর আগেও ২/৩ বার মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করেছে সে।
এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




