লিড নিউজ

জৈন্তাপুরে পলাতক আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক :  সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে মঙ্গলবার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -৯(র‌্যাব) এর সদস্যরা এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নজির আহমদ(৩৫) সিলেটের জৈন্তাপুর উপজেলার উৎলারপাড়া গ্রামের মৃত ধলাই মিয়ার ছেলে।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৯এর সিপিসি-১ এর একটি দল জৈন্তাপুর থানাধীন উৎলারপাড় হরিপুর ৬নং কুপ শাহ আহম্মদ আলীর ওয়ার্কশপের ভিতরে আসামী অবস্থান করছে এমন খবর জানতে পারে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালায়নকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জৈন্তাপুর থানায় সোর্পদ করা হয়েছে।

Related Articles

Back to top button