জগন্নাথপুরে সামাজিক সংগঠন বালিকান্দি ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপন


নিজস্ব প্রতিবেদক: জগন্নাথপুরের কলকলিয়ার সামাজিক সংগঠন বালিকান্দী ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে কলকলিয়া-তেলিকোনা সড়কের বলবল টু ঢালিয়া সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করা হয়। উক্ত বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করতে অর্থ ও শ্রম দিয়ে সার্বিক সহযোগিতা করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপ প্রকৌশলী আব্বাস আহমেদ, শাহজালাল মহাবিদ্যালয় গর্ভনিংবডির প্রতিষ্টাতা সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী আলহাজ্ব কাজী মাওঃ আব্দুল খালিক যুক্তরাজ্য প্রবাসী মোঃ খাইরুল ইসলাম, শাহরিয়ার আহমদ জিতু, পরিষদের সভাপতি আবু সাদেক রনি সহ পরিষদের সকল সদস্যবৃন্দ। উক্ত কর্মসূচি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শাহ্জালল মহাবিদ্যালয়ের গভর্নিংবডির প্রতিষ্ঠাতা সভাপতি কলকলিয়া ইউপিরসাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক শিক্ষকআলহাজ্ব কাজী মাওঃ মোঃ আব্দুল খালিক।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম বলেন, মানুষের বেঁচে থাকা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষের অবদান অপরিসীম । পৃথিবীকে বাসযোগ্য করতে হলে সকলকে অন্তত একটিকরে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণের মত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করায় বালিকান্দী ছাত্র ও সমাজ কল্যাণ পরিষদের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রত্যেকটি গাছ যাতে বেঁচে থাকে সেদিকেও খেয়াল রাখার জন্য তিনি অনুরোধ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, বালিকান্দী হাঃ সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ জমির আহমদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দৃক নিউজ২৪. কমের নির্বাহী সম্পাদক ও পরিষদের সাধারন সম্পাদক মোঃ জামাল হুসাইন ,দৃক নিউজ২৪.কমের সিনিয়র নিজস্ব প্রতিবেদক মোঃ হুমায়ূন কবীর ফরীদি, নুরুজ্জামান, পরিষদের সদস্য তামিম, জালাল, আবু রুমান, আলীনুর, জামিল, হৃদয়, ইউনুস, নাহিদ প্রমুখ ।



