লিড নিউজ

কাইলির গর্ভে অন্যের সন্তান, নতুন প্রেমে প্রাক্তন প্রেমিক

বিনোদন  ডেস্ক: বর্তমান প্রেমিকের সন্তান গর্ভে ধারণ করেছেন কাইলি জেনার। জনপ্রিয় মার্কিন র‍্যাপার ট্রাভিস স্কট এই সন্তানের বাবা। এর আগে কাইলি চুটিয়ে প্রেম করছিলেন আরেক র‍্যাপার টাইগার সঙ্গে। সেই সম্পর্কে ইতি টেনে নতুন প্রেমে মজে অন্তঃসত্ত্বা কাইলি। এদিকে নতুন প্রেমিকা খুঁজে নিয়েছেন কাইলির সাবেক প্রেমিক টাইগা।

২৭ বছর বয়সী র‍্যাপার এমন এক নারীর সঙ্গে প্রেম করছেন, যে কিনা দেখতে প্রায় কিম কার্দাশিয়ানের মতো। নাম ক্যামেলিয়া ওসমান। তিনি পেশায় মডেল। কিহুদিন আগে দুজনকে একসঙ্গে বেভারলি হিলের শপিং মলে দেখা গিয়েছে। একটি সূত্র জানিয়েছে, টাইগার সঙ্গে দারুণ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে নতুন প্রেমিকাকে।

প্রসঙ্গত, মার্কিন মডেল ও রিয়েলিটি তারকা কাইলির স্বপ্ন ছিল, তিনি একজন অল্প বয়সী মা হবেন। তার প্রেমিক র‍্যাপার ট্রাভিসের কারণে এখন তার সেই স্বপ্ন পুরণ হতে চলেছে। সেই আনন্দে কাইলি তার এই সময়ের শারীরিক পরিবর্তনের ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করবেন বলে জানিয়েছেন। এদিকে কাইলির মা জানান, তার মেয়ে এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

সূত্র: ডেকান ক্রনিকল

 

Related Articles

Back to top button