উন্নয়নশীল দেশগুলোর জন্য শিক্ষার উন্নয়নে বাংলাদেশ মডেল : শিক্ষামন্ত্রী


ডেস্ক রিপোর্ট।। ইউনেস্কোসহ অনেক আন্তর্জাতিক সংস্থা উন্নয়নশীল দেশের জন্য শিক্ষার উন্নয়নে বাংলাদেশ রোল মডেল উল্লেখ করে বলে দাবি করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে। আমাদের ছেলেমেয়েরা মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করছে। আজকের নবীন শিক্ষার্থীরা নিজ প্রতিভা বিকাশের মাধ্যমে জাতির লক্ষ্য পুরণ করতে হবে। নিজেদের বুকে দেশপ্রেম লালণ করে দায়িত্বশীল নাগরিক হতে হবে। এ জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের শিক্ষার্থীরা জাতির মিশন বাস্তবায়ন করবে। পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে জনগণের প্রতি দায়বন্ধতা রেখে দেশের অগ্রসৈনিক হিসেবে কাজ চালিয়ে যেতে হবে।
রোববার দুপুরে বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে টি আর প্রকল্পের আওতায় বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী অভিভাবক ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের সন্তানরা যাতে জঙ্গিবাদের কুমন্ত্রণা না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জঙ্গিবাদ ভুল ব্যাখা দিয়ে আমাদের কোমলমতি শিশুদের বিপথগামী করছে। এ ব্যপারে সবাইকে সর্বদা সর্তক থাকতে হবে।
ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, বিয়ানীবাজার থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ হিরণ প্রমুখ।




