লিড নিউজ

আমেরিকার অলিতে-গলিতে এখন বাংলাদেশি তারকাদের ঢল!

বিনোদন ডেস্ক: আমেরিকা এখনও অনেকের কাছে স্বপ্নের রাজ্য। সেই রাজ্যে যেতে এক সময় অনেক বেগ পেতে হলেও ধীরে ধীরে সেই সময় পেড়িয়ে এখন অনেকেই নানা কাজে আমেরিকা চলে যেতে পারছেন অনায়াসে। আর বিশেষ করে যদি বলি তারকাদের কথা, তাহলে বলতে হয় বাংলাদেশের একসময়কার জনপ্রিয় অভিনেত্রীরা বিয়ে করে আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস করছেন দীর্ঘ ধরেই। আর এটা অনেকেই জানেন।

আবারও কেউ কেউ যাচ্ছেন ঘুরতে। সেই ঘোরাঘুরিটা শুরু হয় তখনই যখন তাদের কোন শুটিং থাকে না। গেল ঈদের বেশ কাজের চাপ শেষ করে প্রায় একমাসের জন্য আমেরিকা গিয়েছেন নওশীন ও হিল্লোল দম্পতি। আর অভিনেত্রী রিচি গিয়েছেন তাদেরও আগে কারণ তিনি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন সেখানে। মাত্র কয়েকদিন আগে গেলেন অভিনেতা কল্যাণ কোরাইয়া। আর এবার সেই দলে গিয়ে নিজের নামটা যুক্ত করলেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

রাজের আগেও কিন্তু আমেরিকা থেকে ঘুরে এসেছেন আরেক জনপ্রিয় নিমার্তা আদনান আল রাজিব। আর বরাবরের মতই বলতে হচ্ছে সেখানে স্থায়ী ভাবে বসবাস করছেন অভিনেতা টনি ডায়েস, প্রিয়া ডায়েস, রোমনা, বিন্দু, নাফিজা, মোনালিসাসহ আরও বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী। যদিও তাদের একসঙ্গে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে ফেসবুকের ছবিতে ঘুরে বেড়াচ্ছেন। এবার সেই ছবিতে যোগ হলেন নির্মাতা রাজ। এখন তাদের ভক্তরা অপেক্ষায় আছেন বাংলাদেশি মিডিয়ার নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা সবাই মিলে কোন দিন এক ফ্রেমে বন্দি হচ্ছেন। অথবা একটি পার্টির আয়োজন করেন।

 

Related Articles

Back to top button