লিড নিউজ

অবশেষে ‍সুনামগঞ্জের ১১ রোহিঙ্গাকে টেকনাফে পাঠানো হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশি ভুয়া জন্ম-নাগরিকত্ব সনদসহ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা এক রোহিঙ্গা পরিবারের ১১ সদস্যকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গোটিলা টিলা গ্রাম থেকে আটক করে পুলিশ। পরে শুক্রবার ভোরে তাদের টেকনাফে ফেরত পাঠানো হয়।

পালিয়ে আসা রোহিঙ্গারা হলো, মিয়ানমারের নাগরিক আব্দুস ছবুর (৫১), তার স্ত্রী আমেনা বেগম (৪২), তাদের ছেলে আব্দুল হালিম (২৩), মেয়ে হালিমা (১৮), ছালেহা (১৫), হারিছা (১৩), ফারিছা (১১), আছলম (৭), ওমামা বেগম (২), পুত্রবধূ ওম্মুল খায়ির (২২), দেড় বছরের নাতনী মোশাররফা। আব্দুস ছবুর মিয়ানমারের আকিদাবাদ জেলার মংডু থানার কুয়ান শিবং গ্রামের সাকির আহমদের ছেলে।

বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই  তপন কুমার দাস বলেন, তিন মাস আগে উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের তুতা মিয়ার ছেলে আল আমিনের বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল।

সুনামগঞ্জ সদর থানার সিনিয়র সহাকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, শুক্রবার ভোরে আটক রোহিঙ্গাদের টেকনাফে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে, রোহিঙ্গাদের নাগরিক সনদপত্র দেওয়ার বিষয়ে বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন, ‘স্থানীয় ইউপি সদস্যের স্বাক্ষরের ভিত্তিতে নাগরিকত্ব সনদ দেওয়া হয়।’

Related Articles

Back to top button