লিড নিউজ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দাঁড়ানো একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এ দুর্ঘটনায় মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন। এসময় আরো দুজন আহত হন। নিহতদের একজন হলেন বাচ্চু মিয়া। অপর দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার অলিপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে ইটবোঝাই একটি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় সিলেটগামী একটি মাইক্রোবাস এসে ট্রাকটিকে ধাক্কা দেয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, এ দুর্ঘটনায় পাঁচজন আহত হলে তাদের সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। পথে একজন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান।

Related Articles

Back to top button