সুবিদবাজারে দুর্বৃত্তদের হামলায় ২ ছাত্রলীগ কর্মী আহত


নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সুবিদবাজার এলাকায় শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তদের হামলায় দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। আহতরা হচ্ছে- মওদুদ ও নাবিদ। এদের মধ্যে মওদুদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে মওদুদ ও নাবিদ মোটর সাইকেল নিয়ে সুবিদবাজার এ্যাক্সেল টাওয়ারে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায় । এতে তারা আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
একটি সূত্র জানায়, গ্রুপ বদলের কারণে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের গ্রুপের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। আগে তারা তুষারের অনুসারী ছিল। সম্প্রতি তারা গ্রুপ বদল করে। যোগাযোগ করা হলে আব্দুল আলীম তুষার জানান, তিনি ঢাকায় রয়েছেন। বিষয়টি জেনেছেন। তবে এর বাইরে কোন মন্তব্য করেন নি তিনি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা ঘটনার জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি।


