লিড নিউজ
সুনামগঞ্জে হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে সেই ঠিকাদার গ্রেফতার


নিউজ ডেস্ক : হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি ঠিকাদার খায়রুল হুদা চপলকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৫ আগস্ট) দিনগত রাত পৌনে ১২টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রণব কুমার ভট্টাচার্য জানান, বিদেশ (সিঙ্গাপুর) যাওয়ার চেষ্টাকালে রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সাহায্যে খায়রুল হুদা চপলকে গ্রেফতার করা হয়। এপিবিএন পুলিশই তাকে গ্রেফতার করে। পরে দুদকে সোপর্দ করে।
আটক চপল সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা যুবলীগের আহ্বায়ক।




