লিড নিউজ
সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত


নিজস্ব প্রতিবেদক :: সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত ১২টা ১৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
ওয়েবসাইট সুত্রে জানা যায়- ভারতের মনিপুর রাজ্যের সিঙ্গাট এলাকায় ছিল এই ভুমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।
ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেট নগরীর বিভিন্ন এলাকার উচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন।
তবে নগরীর বেশিরভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।




