লিড নিউজ

সিলেটে প্রথম আলো বন্ধুসভার ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক : সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেছেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবাদেরও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যে আরো বেশী করে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের বিভিন্ন জেলার পাশাপাশি সিলেট সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন ক্ষতিগ্রস্থ হয়েছে, ক্ষতিগ্রস্থ এসব এলাকার সাধারণ মানুষের ত্রাণের পাশাপাশি চিকিৎসাসেবাও জরুরী ছিলো, তিনি প্রথম আলো সিলেট বন্ধুসভার উদ্যোগে চিকিৎসা সেবার প্রশংসা করে বলেন, এই ধরনের কাজ দেখে সমাজের বিত্তশালী মানুষ উদ্ভোদ্ধ হবেন।

শনিবার বিকেলে প্রথম আলো সিলেট বন্ধুসভার উদ্যোগে সিলেট সদর উপজেলার কাঁজিরগাঁও গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে অতিথির অধ্যক্ষ সুজাত আলী রফিক উপরোক্ত কথা গুলো বলেন।

ক্ষতিগ্রস্থ এলাকার দুই শাতাধিক মুনষকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদ ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুর, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এপিপি অ্যাডভোকেট নুরে আলম সিরাজী, ৭নং মোগলগাঁও চেয়ারম্যান হিরন মিয়া, হাজী আনছার আলী, ২নং হাটখোলা ইউপি আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. খুরশীদ আহমদ, হাজী মঈন উদ্দিন, ২নং হাটখোলা ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ, যুবলীগ নেতা কুতুব উদ্দিন, আলমগীর মিয়া, মো. চুনু মিয়া, ফজলু মেম্বার প্রমুখ। বিজ্ঞপ্তি

Related Articles

Back to top button