লিড নিউজ

বানিয়াচংয়ে পৌনে ৪ কোটি টাকার উন্নয়নমূলক কাজের উদ্বোধন

রায়হান উদ্দিন সুমন : 

প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে হবিগঞ্জ-বানিয়াচং সড়ক ও জনপদ (ছিলাপাঞ্জা) রাস্তা হতে আজমিরীগঞ্জ জিসি রাস্তার (চেইনেজ ০০-৬৩৮৫মি:) প্রশস্থ করনসহ মেরামত কাজের শুভ উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

 

বুধবার (৯ আগষ্ট) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৬ কিলোমিটার ৩৮৫ মিটার সড়কের প্রশস্থ ও সংস্কার কাজে ৩ কোটি ৭৭ লাখ টাকা বরাদ্দ হয়েছে। ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

৪নং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া ও সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।

 

বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি রেখাছ মিয়া,আওয়ামী লীগের সহ-সভাপতি বিপুল ভুষণ রায়,আলহাজ্ব কবির মাষ্টার,যুগ্ম সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া,সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, শাহজাহান মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী প্রকৌশলী আল-নূর তারেক।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন,উন্নয়ন চলমান প্রক্রিয়া। বানিয়াচংয়ে কোন রাস্তাই আর কাঁচা থাকবেনা। কিছুদিনের ভিতরেই আরও ১৫টি নতুন রাস্তার টেন্ডার আহবান করা হবে। বর্তমান সরকার যতদিন থাকবে ততদিন উন্নয়ন অব্যাহত থাকবে। তিনি বানিয়াচংয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তারিত বর্ণনা তুলে ধরেন। সরকারি ভাবে দুটি মাদ্রাসা স্থাপন করা হবে বলে জানিয়েছে এমপি মজিদ খান। ইতিমধ্যে দারুল কোরআন মাদ্রাসায় দাওরায়ে হাদিসের কোর্স চালু করা হয়েছে। আগামীতে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।

 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,মুক্তিযোদ্ধা আব্দুল কাদির তুফানি, ৪নং ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল ফজল,যুবলীগের সিনিয়র সভাপতি ছায়েব আলী,যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বাবুল মিয়া,ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম সোহেল। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী,সাংবাদিক,জনপ্রতিনিধি ছাড়াও সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button