লিড নিউজ
নগরীর বাগবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


নিউজ ডেস্ক : সিলেট নগরীর বাগবাড়িস্থ শামিমাবাদ আবাসিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আনোয়ার হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে এ দূর্ঘনাটি ঘটে। তিনি শামিমাবাদ আবাসিক এলাকার মঈন উদ্দিন মহিলা কলেজ রোডের পাশে একটি বাসায় বসবাস করতেন। নিহত যুবক পেশায় একজন রাজমিস্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, শামিমাবাদ এলাকার একটি বহুতল ভবনে কাজ করছিলেন ঐ যুবক। এ সময় তিনি বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত (ওসি) গৌছুল হোসেন যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।




