লিড নিউজ

দিরাইয়ে ছাত্রদল নেতাকর্মীদের ছাত্রলীগে যোগদান

মুজাহিদুল ইসলাম সর্দার,  দিরাই প্রতিনিধিঃ দিরাই কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী ছাত্রলীগে যোগদান করেছে। রোববার রাত ৯ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়া। উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমনের পরিচালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. জয়া সেনগুপ্তা এমপি, বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি লিটন আহমদ, নবাগত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান চৌধুরী, ছাত্রলীগ নেতা রাসেল সর্দার, সাদ্দাম চৌধুরী, পারভেজ আহমেদ, জুবায়ের আহমদ, শুভ্র মিয়া, ফাহাদ, মাহবুব আলম, জাহেদ মিয়া,রতন সূত্রধর  প্রমুখ।

Related Articles

Back to top button