লিড নিউজ
জৈন্তাপুরে পাইপগানসহ গ্রেফতার ১


নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলার চতুল বাজার এলাকা থেকে বুধবার রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ ( র্যাব) এর সদস্যরা অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল সাত্তার (৩৭) সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বালিধারা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর বিশেষ একটি অভিযানিক দল অভিযান চালিয়ে চতুল বাজার এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় তার লুঙ্গিতে গোঁজা অবস্থায় একটি দেশীয় পাইপগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও আসামী জৈন্তাপুর থানায় সোর্পদ করা হয়েছে।-




