লিড নিউজ

জৈন্তাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক : সিলেটের জৈন্তাপুরের চিকনাগুল এলাকা থেকে বুধবার সন্ধ্যায় ৬৫৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নাজিম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক নাজিম উপজেলার হরিপুর এলাকার লাল মিয়ার ছেলে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান  জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে জানায়, মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে সিলেট জেলা ও তার আশপাশের এলাকায় ছড়িয়ে দেয় সে। তাকে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Related Articles

Back to top button