লিড নিউজ

জগন্নাথপুরে চালকের লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে পুলিশ উপজেলার আশারকান্দি ইউনিয়নের দাওরাই গ্রামে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে। তার নাম ওয়াহিদ মিয়া। তিনি দাওরাই গ্রামের আবদুল মালিকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যায়। সকালে পরিবারের লোকজন তার শয়ন কক্ষের তীরের সঙ্গে গলায় কারেন্টের তার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাবেদ চৌধুরী জানান, সে একজন সিএনজি চালক ছিল।

ঘটনাস্থল পরির্দশনকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button