লিড নিউজ

চুনারুঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক: মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার

নিউজ ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকা থেকে শুক্রবার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯(র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদকের ব্যবসায় ব্যবহৃত মোবাইল, সিমকার্ড, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত- মোঃ দিদার হোসেন(৩৭), সে চুনারুঘাট থানার ডুলনা গ্রামের মো. মাছিম উল্লাহর ছেলে।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মো. মনিরুজ্জামান’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন আমু রোড বাজারে বাপ্পি স্যানিটারি দোকানের সামনে পাকা রাস্তার উপর ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট, ০৫টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল ও ০৪টি সিমকার্ড, মাদক বিক্রয়ের ১১ হাজার ৬শ’ ৫০টাকা ও ০১টি মোটর সাইকেলসহ আসামী’কে আটক করা হয়।
দিদার হোসেন হবিগঞ্জের অন্যতম মাদক সম্রাট। হবিগঞ্জে মাদকের একটি বড় চক্র গড়ে তোলে এই মাদক চক্রের মাধ্যমে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসায় চালিয়ে আসছে।

জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে গ্রেফতার এড়ানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে আসছিল। গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Related Articles

Back to top button