লিড নিউজ

হবিগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় খোয়াই নদীর কিবরিয়া ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে হবিগঞ্জসদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

 

স্থানীয়রা জানান, দুপুরে স্থানীয় লোকজন লাশ পানিত ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে হবিগঞ্জ সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তী লাশটি উদ্ধার করে নিয়ে আসেন।

 

হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, নদীতে শিশুর লাশ ভাসতে দেখে লোকজন থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Back to top button