লিড নিউজ

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের বিন্নাকুলি বাজার থেকে ১৮৩ পিস ইয়াবাসহ আলিমুন শাহ জুবায়ের (২৭) নামের এক ব্যাক্তিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আলিমুন তাহিরপুরের বাদাঘাট গ্রামের মোছাব্বির শাহ’র ছেলে।

উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

Related Articles

Back to top button