লিড নিউজ

বিয়ানীবাজারে ছাত্রলীগের ৬টি পদে শতাধিক প্রার্থীর জীবনবৃত্তান্ত জমা

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন পর বিয়ানীবাজার ছাত্রলীগের উপজেলা, কলেজ ও পৌর শাখার কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সিলেট জেলা ছাত্রলীগ।

সে প্রক্রিয়ার অংশ হিসাবে  ২৬ জুলাই বুধবার ৩টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের সিভি জমা দেওয়ার শেষ দিন। সর্বশেষ তথ্যমতে, ৩টি ইউনিটের ৬টি পদে বিবদমান ছাত্রলীগের ছয়টি গ্রুপের পক্ষ থেকে প্রায় শতাধিক প্রার্থীর জীবনবৃত্তান্ত (সিভি) জমা পড়ছে জেলা ছাত্রলীগের দপ্তরে।

ছাত্রলীগ মূলধারা গ্রুপ : ছাত্রলীগ মূলধারা গ্রুপের পক্ষ থেকে উপজেলা শাখার সভাপতি পদে জেলা ছাত্রলীগের সদস্য কাওছার আহমদকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে অনির্বাণ চন্দ্র পল্লব ও আব্দুল্লাহ আল নোমানের সিভিও জমা দেয়া হচ্ছে। সাধারণ সম্পাদক পদে ছিদ্দিক আহমদকে প্রার্থী করা হয়েছে। সাথে রাসেল আহমদ ও মাহমুদ হোসেনের সিভিও জমা দেয়া হচ্ছে। কলেজ শাখার সভাপতি পদে জাফর আহমদকে প্রার্থী করা হয়েছে।

সাথে ফায়েক আহমদ ও মাসুম আহমদের সিভিও ঐ পদে জমা দেয়া হচ্ছে। সাধারণ সম্পাদক পদে হালিম আহমদকে প্রার্থী করা হয়েছে। সাথে আহমদ দিপন এর সিভিও জমা দেয়া হচ্ছে। পৌর শাখার সভাপতি পদে জাবেদ হোসেন কে প্রার্থী করা হয়েছে। ঐ পদে সাইদুজ্জামান অপুরও সিভি জমা দেয়া হচ্ছে।

সাধারণ সম্পাদক পদে রেজাউল হক রনিকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে ফজলে করিম রাব্বি ও মাসুদ আহমদ জনিরও সিভি জমা দেয়া হচ্ছে। ছাত্রলীগ রিভার বেল্ট গ্রুপ : উপজেলা শাখার সভাপতি পদে ইকবাল হোসেন তারেককে প্রার্থী করা হয়েছে। ঐ পদে সাইদুল ইসলামেরও সিভি জমা দেয়া হচ্ছে।

সাধারণ সম্পাদক পদে জাবের আহমদকে প্রার্থী করা হয়েছে। সাথে শরীফুল ইসলামেরও সিভি জমা দেয়া হচ্ছে। কলেজ শাখার সভাপতি পদে হিফজুর রহমানকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে রফিকুল ইসলাম ও রেদওয়ান আহমদ এর সিভি জমা দেয়া হচ্ছে। সাধারণ সম্পাদক পদে হিরন আহমদ চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে স্বপন আহমদ ও তারেক আহমদ এর সিভিও জমা দেয়া হচ্ছে।

ছাত্রলীগ জামাল গ্রুপ : উপজেলা শাখার সভাপতি পদে কলিম উদ্দিনকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে কামরুল ইসলাম ও জাকির হোসেন এর সিভিও জমা দেয়া হচ্ছে। সাধারণ সম্পাদক পদে এনামুল হাছান রায়হানকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে রাশেদুল ইসলাম রাসেল ও আবুল কাশেম এর সিভিও জমা দেয়া হচ্ছে।

কলেজ শাখার সভাপতি রফিউল আলমকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে মারজান আহমদ ও জবরুল ইসলাম এর সিভিও জমা দেয়া হচ্ছে। সাধারণ সম্পাদক পদে নাবিল আশরাফকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে আলীম উদ্দিন ও জাকির হোসেনের সিভিও জমা দেয়া হচ্ছে। পৌর শাখার সভাপতি নাসির উদ্দিনকে প্রার্থী করা হয়েছে।

ঐ পদে সাজু আহমদ ও দিপ্ত এর সিভিও জমা দেয়া হচ্ছে। সাধারণ সম্পাদক পদে তারিকুল ইসলাম তারিককে প্রার্থী করা হয়েছে। ঐ পদে সায়েম আহমদ ও সাদিকুর রহমান রনির সিভিও জমা দেয়া হচ্ছে।

ছাত্রলীগ পল্লব গ্রুপ : উপজেলা শাখার সভাপতি পদে পুলক মালাকারকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে সুমন আহমদের সিভিও জমা দেয়া হচ্ছে। সাধারণ সম্পাদক পদে তাহের চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। কলেজ শাখার সভাপতি পদে আব্দুল মুনিম ছাব্বিরকে প্রার্থী করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে জাফর আহমদকে প্রার্থী করা হয়েছে। পৌর শাখার সভাপতি পদে জাফর সিদ্দিকীকে প্রার্থী করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে ইমরান আহমদকে প্রার্থী করা হয়েছে।

ছাত্রলীগ পাবেল গ্রুপ : উপজেলা শাখার সভাপতি পদে জুনেদ আহমদকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে ফেরদৌস খান রাসেল ও কামরান ও হোসেনের সিভিও জমা দেয়া হচ্ছে। সাধারণ সম্পাদক পদে আজাদুর রহমানকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে ফাহাদ মোঃ জুলকারনাইন ও এমদাদুর রহমান এর সিভিও জমা দেয়া হচ্ছে। কলেজ শাখার সভাপতি পদে আহমদ সাঈদকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে ছালেহ আহমদ এর সিভিও জমা দেয়া হচ্ছে। সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম শিপুকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে তোফায়েল আহমদেরও সিভি জমা দেয়া হচ্ছে। পৌর শাখার সভাপতি কামরান হোসেনকে প্রার্থী করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে কাওছার আহমদকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে দেলওয়ার হোসেন মিষ্টু এর সিভিও জমা দেয়া হচ্ছে।

ছাত্রলীগ স্বাধীন গ্রুপ : উপজেলা শাখার সভাপতি পদে কেএইচ সুমনকে প্রার্থী করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে রেজাউল ইসলাম রাজেককে প্রার্থী করা হয়েছে। ঐ পদে জিবান মাহমুদ এর সিভিও জমা দেয়া হচ্ছে। কলেজ শাখার সভাপতি পদে আশরাফুল হক রুনুকে প্রার্থী করা হয়েছে।

ঐ পদে সায়নুল আবেদীন এর সিভিও জমা দেয়া হচ্ছে। সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন মুন্নাকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে মোঃ ইউসুফ রেজার সিভিও জমা দেয়া হচ্ছে

। পৌর শাখার সভাপতি পদে জুনেদ আহমদকে প্রার্থী করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে ছয়ফুল আলমকে প্রার্থী করা হয়েছে। ঐ পদে ইকরামুল ইসলাম অমি’র সিভিও জমা দেয়া হচ্ছে।

Related Articles

Back to top button