লিড নিউজ

বানিয়াচংয়ে সিএনজি চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া অাদায়ের অভিযোগ

বানিয়াচং প্রতিনিধি :  প্রশাসন কর্তৃক নির্ধারিত ভাড়া না নিয়ে সিএনজি অটোরিকশা চালকদের অাবারও স্বেচ্ছাচারিতার মাধ্যমে ভাড়া অাদায়ের অভিযোগ উঠেছে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায়।

গত ১৭ জুলাই সোমবার উপজেলা প্রশাসন কর্তৃক এক মতবিনিময় সভায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি অটোরিকশা ভাড়া ৩৫ টাকা নির্ধারন করা হয়। কিন্তু প্রশাসনের এ সিদ্ধান্তকে তোয়াক্কা না করে সেই অাগের মতই ৪০/৫০ টাকা ভাড়া অাদায় করছেন সিএনজি অটোরিকশা চালকরা।

সভায় সড়কে ফিটন্যাসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন ও বেপরোয়া চালকদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার কথা থাকলেও এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ নিয়ে যাত্রীদের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ।

এক যাত্রী সংবাদমাধ্যমকে জানান, সিএনজি অটোরিকশা চালকরা ইচ্ছামত ৪০/৫০ টাকা ভাড়া অাদায় করছেন।

চালকরা জানান, তারা এ ব্যাপারে এখনও কোনো লিখিত নির্দেশনা পাননি, পেলে  নির্ধারিত ভাড়া নিবেন বলে জানান সিএনজি অটোরিকশা চালকরা।

এদিকে বানিয়াচং-শিবপাশা সড়কে অাগের ২০ টাকার পরিবর্তে ১৫ টাকা নির্ধারন করা হলেও যাত্রীদের কাছ থেকে সেই ২০ টাকাই অাদায় করা হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বন্দীপ কুমার সিংহ সংবাদমাধ্যমকে বলেন, নির্ধারিত ভাড়া অাদায়ের ব্যাপারে অাজ মাইকিং করে জানিয়ে দেয়া হবে।

এরপরেও কোনো চালক যদি অতিরিক্ত ভাড়া অাদায় করে তাহলে অাইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button