বন্যার্ত পরিবারের মাঝে আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ


নিউজ ডেস্ক: বালাগঞ্জ উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান মফুর বলেছেন, বন্যার্ত মানুষরা খুব অসহায়। তাদের সাহায্যে এগিয়ে আসা মহতী কাজ। অসহায় মানুষের কল্যাণে কাজ করলে দেশ এগিয়ে যায়। আমাদের সকলকে দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে। মানব কল্যানে নিবেদিত সামাজিক সংগঠন আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর উদ্যোগে শতাধিক অসহায় বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বৃহস্পতিবার সিলেটের বালাগঞ্জ উপজেলাস্থ মাহবুব আলী খান অডিটোরিয়ামে উক্ত খাদ্যসামগ্রী বিতরন করা হয়। আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি রোটারিয়ান মিরাজ মোস্তাক এর সভাপতিত্বে ও সাংবাদিক সাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, রোটারিয়ান মোঃ বদরুল আলম চৌধুরী, রোটারিয়ান শেখ নূরুল ইসলাম খালেদ, রোটারিয়ান আতাউর রহমান ভুঁইয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদ এর মেম্বার মোঃ আব্দুস শহীদ, সমাজ সেবী ও আওয়ামীলীগ নেতা মোঃ নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অত্র এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ট্রাস্টের সভাপতি আলি মিরাজ মোস্তাক বলেন, অসহায় মানুষের পাশে এগিয়ে আসা সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব। আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট তার জন্মলগ্ন থেকে অসহায় মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। তিনি সমাজের সকল বিত্তবানদের প্রতি অনুরুধ জানিয়েছেন প্রত্যেকে যেন সু উদ্যোগ নিয়ে অসহায়দের সাহায্যার্থে এগিয়ে আসেন।




