লিড নিউজ

জামেয়া রেঙ্গায় লন্ডনের ডেপুটি স্পিকার আয়াস মিয়াঁকে সংবর্ধনা

নিউজ ডেস্ক:  শুক্রবার সকাল দশ ঘটিকায় প্রাচীনতম ইসলামি শিক্ষা বিদ্যাপীঠ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেটে- লন্ডনস্ত টাওয়ার হেমল্যাটসের ডেপুটি স্পিকার কাউন্সিলর মোঃ আয়াস মিয়াঁ আগমন করেন।
তাঁর আগমন উপলক্ষে জামেয়া তাওয়াক্কুলিয় রেঙ্গার মাদানী মসজিদে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
জামেয়ার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি বাংলাদেশ-লন্ডন-আমেরিকা সহ বর্তমান পৃথিবীর নানা অসংগতি তুলে ধরে ইসলামি শিক্ষার গুরুত্ব ও তাৎপর্যের প্রতি আলোকপাত করেন। উপস্থিত ছাত্রদের সাথে নিজ জীবনের সফলতা-ব্যর্থতা শেয়ার করে বলেন মন চায় আমি আবার মাদরসায় ভর্তি হয়ে ইসলামি শিক্ষার গভীরতা লাভ করি। তিনি জামেয়ার যেকোন প্রয়োজনে পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জামেয়ার নানান দিক ও শিক্ষা-দিক্ষার খোঁজ নিয়ে ভূয়সী প্রশংসা করেন ।
এসময় উপস্থিত ছিলেন জামেয়ার সিনিয়র মুহাদ্দিস ও উস্তাদদের মধ্যে থেকে মাওলানা ফখরুল ইসলাম সুফিয়ান, মাওলানা ইকবাল হুসাইন সোনামগঞ্জী, মাওলানা ফয়জুর রহমান মোহাম্মদপুরী, মাওলানা মন্জুর আহমদ প্রমুখ।
জামেয়ার ফাজিল লেখক ও মুহাদ্দিস শামসীর হারুনুর রশীদের সঞ্চালনায় সভায় জামেয়ার শত শত ছাত্ররা উপস্থিত ছিল।
সংবর্ধিত অতিথিকে ‘সম্মাননা স্নারক’ প্রদান করেন জামেয়ার মুহতামিম সাহেব ও অন্যান্য শিক্ষকবৃন্দ। (বিজ্ঞপ্তি)

Related Articles

Back to top button