লিড নিউজ

জামালগঞ্জে ৫ ডাকাত আটক

জামালগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হালির হাওরে মাছ ক্রয়ের ব্যাসায়ী নৌকাতে ডাকাতির চেষ্টা কালে ওই এলাকার জনতার হাতে আটক হয়েছে ৫ ডাকাত। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোরে উপজেলার হালির হাওরের ছাতিধরা জলমহাল সংলগ্ন মাছক্রয় এর বড় নৌকা আটক করে ধর্মপাশা বাদশা গঞ্জের পানুরা গ্রামের মৃত শামছুদ্দিন মিয়ার পুত্র মিলন মিয়া ( ২২), মিঠামইন উপজেলার মাহমুদপুর গ্রামের আজগর আলীর পুত্র মোখলেছ মিয়া (১৯), একই উপজেলার বড় খান্দা গ্রামের জাসমত আলী পুত্র জাহাঙ্গীর (২০), জামালগঞ্জের কামলাবাজ গ্রামের আ:মোতালেব এর দুই ছেলে লুকমান মিয়া (২৫) ও ইউনুছ মিয়া (৩০) ডাকাতির চেষ্টা করে। এই খবর মোবাইলে জানা জানি হলে ওই জলমহাল সংলগ্ন গ্রামের একাধিক নৌকা ডাকাত দলকে বেরিক্যাড দিয়ে আটক করে জামালগঞ্জ থানায় নিয়ে আসে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। থানার অফিসার ইন-চার্জ মো: আবুল হাসেম বলেন, হাওরে ডাকাতির চেষ্টাকালে তাদের কে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে, মামলার পর বিজ্ঞআদালতে সোপর্দ করা হবে।

Related Articles

Back to top button