লিড নিউজ
ছাতকে গাঁজাসহ যুবক গ্রেফতার


ছাতক সংবাদদাতা :: ছাতকে গাঁজাসহ একজন গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জুলাই) রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর নতুন বাজার থেকে গাজা ব্যবসায়ী ফেরদৌস আলম (৩০) কে গাঁজাসহ গ্রেফতার করা হয়। সে জাহিদপুর গ্রামের আলতাব আলীর ছেলে।
জানা যায়, ছাতক থানা পুলিশেষ বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা ব্যবসায়ী ফেরদৌস আলমকে গাঁজাসহ আটক করে। পরে তাকে মাদকদ্রব্য আইনে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
এ বিষয়ে ছাতক থানার ওসি মো. আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ফেরদৌস আলম এলাকায় অনেক দিন থেকে গাঁজা ব্যবসা করে আসছিল । গত ২৪ জুলাই রাতে বিশেষ অভিযানে পরিচালনা করে গাঁজাসহ গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে ।




