লিড নিউজ

কদমতলীতে গ্যাস লাইনের আগুন বন্ধ হলে ও বের হচ্ছে গ্যাস

নিজস্ব প্রতিবেদক : কদমতলীবাদ গ্যাসের পাইপ লাইন থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান সিলেট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দীনমণি শর্মা।

তিনি জানান, জালালাবাদ গ্যাসের পক্ষ থেকে লাইনটি বন্ধ করা হলেও লাইন দিয়ে এখনো গ্যাস বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলেও গ্যাস বের হওয়া বন্ধ হতে সময় লাগবে বলে জানান ওই কর্মকর্তা। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় সাময়িক যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ওই এলাকায় ড্রেনের সংস্কার কাজ চলছে। সংস্কার কাজ চলাচলে টান খেয়ে হয়তো গ্যাস লাইন ক্র্যাক হয়ে গেছে। এ কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তিনি জানান, সিলেটের একটি ও দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, এ ঘটনায় অন্তত ৬ জন তারা আহত হওয়ার খবর পেয়েছেন। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার ছবি তুলতে গিয়ে আহত হয়ে পড়েছেন দৈনিক সকালের খবরের আলোকচিত্রী এইচ এম শহিদুল ইসলাম। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Related Articles

Back to top button