ওসমানী বিমানবন্দরে অর্থমন্ত্রীকে সিলেট মহানগর যুবলীগের শুভেচ্ছা


নিউজ ডেস্ক: শুক্রবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের কৃতি সন্তান সফল অর্থমন্ত্রী, রাষ্ট্র নায়ক শেখ হাসিনার আস্থাভাজন, জননেতা আবুল মাল আব্দুল মুহিত এম.পি মহোদয় কে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অর্থমন্ত্রী মুহিত বলেন বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ১৯ সালের নির্বাচনে রাষ্ট্র নায়ক শেখ হাসিনার সকারকে আবারো ক্ষমতায় আনতে সিলেট মহানগর যুবলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় সদস্য সাবেক মেয়র সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলাপরিষদের চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এড. লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এম.পি শফিকুর রাহমান চৌধূরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসফাক আহমদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমেদ আল কবির, সারোয়ার আহমদ,এস এম নুনু মিয়া, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ন আহবায়ক মুশফিক জায়গিরদার, বেলাল খান, আনিসুজ্জামান আনিস, আনিসুর রাহমান তিতাস, লাহিন আহমদ, সাজু ইবনে হান্নান খান, ইমামুর রাহমান লিটন, হোসেন আহমদ বাবু, কলিন্স সিংহ, এড. গিয়াস, মিনহাজ চৌঃ লিটন, গুলজার আহমদ জগলু, আব্দুর রব সায়েম, জাহির চৌধুরী, ওমর ফারুক, ইসলাম উদ্দিন, বাসিত বিন সুমন, এমদাদ হুসেন ইমু, সাকারিয়া হুসেন শাকির, হাসনাত চৌঃ শিপলু, ইয়াসিন আহমদ, হুসেন আহমদ, মাসুদ আহমদ, প্রমুখ। বিজ্ঞপ্তি




